গাইড

শিক্ষার্থীদের জন্য AI প্রম্পট হ্যান্ডবুক — পড়াশোনায় ঠিকভাবে ব্যবহারের ১৫টি প্রম্পট

গাইড · হালনাগাদ ১৪ নভেম্বর ২০২৬Moyna AI

AI আপনার হয়ে পড়ে দেবে না, কিন্তু ঠিকভাবে জিজ্ঞেস করলে বোঝা আর অনুশীলন সহজ হয়। নিচের প্রম্পটগুলো যেকোনো AI চ্যাটে কাজ করে। [ ] জায়গায় নিজের তথ্য দিন। নিয়ম একটাই: আগে নিজে চেষ্টা করুন, তারপর AI-এর উত্তর মিলিয়ে নিন, আর বই বা শিক্ষকের কাছে যাচাই করুন।

01বুঝতে

  1. "ক্লাস [৮/৯/১০]-এর একজন ছাত্রকে বোঝানোর মতো করে [বিষয়] ব্যাখ্যা করো, দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দিয়ে।"
  2. "[অধ্যায়]-এর মূল ধারণাগুলো ৫টি পয়েন্টে লেখো, প্রতিটার পাশে এক লাইনের উদাহরণ।"
  3. "আমি [ধারণা]-টা এভাবে বুঝেছি: [আপনার ব্যাখ্যা]। কোথায় ভুল আছে, বলো — কিন্তু আগে আমার কোন অংশ ঠিক, সেটা বলো।"

02অনুশীলন

  1. "SSC [বিষয়]-এর '[অধ্যায়]' থেকে ১০টা MCQ বানাও। উত্তর আর ছোট ব্যাখ্যা একদম শেষে আলাদা করে দাও।"
  2. "HSC [বিষয়]-এর [অধ্যায়] থেকে ৩টা সৃজনশীল প্রশ্ন বানাও (উদ্দীপকসহ)। উত্তর দিও না; আমি লিখে পাঠালে মূল্যায়ন করো।"
  3. "ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য [বিষয়]-এর [টপিক] থেকে কঠিন ৫টা প্রশ্ন দাও, ধাপে ধাপে সমাধান শেষে।"

03লেখা

  1. "'[বিষয়]' রচনার জন্য একটা কাঠামো দাও: ভূমিকা, ৪টি অনুচ্ছেদের শিরোনাম, উপসংহার। রচনাটা লিখবে না।"
  2. "আমার এই অনুচ্ছেদের বানান আর বাক্য ঠিক করো, কিন্তু আমার কথার ধরন বদলাবে না। কী বদলালে, শেষে তালিকা দাও: [পেস্ট]"
  3. "এই ইংরেজি paragraph-টা সহজ বাংলায় বুঝিয়ে দাও, তারপর কঠিন ৫টা শব্দের অর্থ: [পেস্ট]"

04পরিকল্পনা

  1. "পরীক্ষার আর [x] সপ্তাহ বাকি। বিষয়: [তালিকা]। প্রতিদিন [y] ঘণ্টা পড়তে পারি। সপ্তাহভিত্তিক একটা পড়ার রুটিন টেবিলে দাও, প্রতি সপ্তাহে একদিন রিভিশন রেখে।"
  2. "আমার দুর্বল টপিক: [তালিকা]। কোনটা আগে পড়ব, কেন — ছোট করে বলো।"

05বিশ্ববিদ্যালয়

  1. "[বিষয়]-এর এই lecture note থেকে ১ পাতার সারাংশ আর ৫টা সম্ভাব্য প্রশ্ন দাও: [পেস্ট]"
  2. "আমার প্রজেক্টের বিষয় [বিষয়]। কোন ধরনের উৎসে তথ্য খুঁজব, আর কোন ৫টা প্রশ্নের উত্তর আমাকে খুঁজতে হবে?"
  3. "আমার এই presentation-এর ৫টা slide-এর শিরোনাম আর প্রতিটায় ৩টা পয়েন্ট সাজাও: [বিষয়]"
  4. "এই উত্তরের কোন অংশ তুমি নিশ্চিত নও? কোনটা আমাকে বই বা শিক্ষকের কাছে যাচাই করতে হবে?"

06যা করবেন না

  • পরীক্ষার হলে বা নিয়মে নিষেধ এমন কাজে AI ব্যবহার
  • অন্যের লেখা নিজের বলে জমা দেওয়া
  • ব্যক্তিগত তথ্য (রোল, ফোন, ঠিকানা) দেওয়া

07এই গাইড সম্পর্কে

এই গাইডটি লিখেছে Moyna AI (ময়না এআই), ঢাকায় তৈরি একটি AI সেবা। এটি যেকোনো AI টুলের ক্ষেত্রেই খাটে।

08আরও দেখুন